দুর্ব্বোধ
সোনার তরী
তুমি মোরে পার না বুঝিতে?প্রশান্ত বিষাদ তরেদুটি আঁখি প্রশ্ন করে’অর্থ মোর চাহিছে খুঁজিতে,চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখেচেয়ে দেখে সমুদ্রের বুকে।
কিছু আমি করিনি গোপন।যাহা আছে, সব আছেতোমার আঁখির কাছেপ্রসারিত অবারিত মন।দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা,তাই মোরে বুঝিতে পার না?
এ যদি হইত শুধু মণি,শত খণ্ড করি তারেসযত্নে বিবিধাকারে,একটি একটি করি’ গণি’একখানি সূত্রে গাঁখি একখানি হায়পরাতেম গলায় তোমার!
এ যদি হইত শুধু ফুল,সুগোল সুন্দর ছোটো,ঊষালোকে ফোটো-ফোটো,বসন্তের পবনে দোদুল,বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে,পরায়ে দিতে কালো চুলে!
এ যে সখি সম হৃদয়!কোথা জল, কোথা কূল,দিক হয়ে যায় ভুল,অন্তহীন রহস্য-নিলয়।এ রাজ্যের আদি অন্ত নাহি জান রাণী,এ তবু তোমার রাজধানী!
কি তোমারে চাহি বুঝাইতে?গভীর হৃদয় মাঝেনাহি জানি কি যে বাজেনিশিদিন নীরব সঙ্গীতে!শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগনরজনীর ধ্বনির মতন।
এ যদি হইত শুধু সুখ,কেবল একটি হাসিঅধরের প্রান্তে আসিআনন্দ করিত জাগরূক।মুহূর্ত্তে বুঝিয়া নিতে হৃদয়-বারতাবলিতে হত না কোন কথা!
এ যদি হইত শুধু দুখ,দুটি বিন্দু অশ্রুজলদুই চক্ষে ছল ছল,বিষন্ন অধর ম্লান মুখ,প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা,নীরবে প্রকাশ হত কথা!
এ যে সখি হৃদয়ের প্রেম!সুখ দুঃখ বেদনারআদি অন্ত নাহি যারচির দৈন্য চির পূর্ণ হেম!নব নব ব্যাকুলতা জাগে দিবা রাতেতাই আমি না পারি বুঝাতে!
নাই বা বুঝিলে তুমি মোরে!চিরকাল চোখে চোখেনূতন নূতনালোকেপাঠ কর রাত্রি দিন ধরে।বুঝা যায় আধ প্রেম, আধ খানা মন,সমস্ত কে বুঝেছে কখন্!
Comments
Loading comments…