প্রত্যাখ্যান
সোনার তরী
অমন দীন-নয়নে তুমিচেয়ো না!অমন সুধা-করুণ সুরেগেয়ো না!সকাল বেলা সকল কাজেআসিতে যেতে পথের মাঝেআমারি এই আঙিনা দিয়েযেয়ো না!অমন দীন-নয়নে তুমিচেয়ো না!
মনের কথা রেখেছি মনেযতনে;ফিরিছ মিছে মাগিয়া সেইরতনে!তুচ্ছ অতি, কিছু সে নয়দু চারি ফোঁটা অশ্রুময়একটি শুধু শশাণিত-রাঙাবেদনা!অমন দীন-নয়নে তুমিচেয়ো না!
কাহার আশে দুয়ারে করহানিছ?না জানি তুমি কি মোরে মনেমানিছ?রয়েছি হেথা লুকাতে লাজ,নাহিক মোর রাণীর সাজ,পরিয়া আছি জীর্ণচীররাসনা।অমন দীন-নয়নে তুমিচেয়ে না!
কি ধন তুমি এনেছ ভরি’দু’হাতে?অমন করি’ যেয়ো না ফেলি'ধূলাতে!এ ঋণ যদি শুধিতে চাই,কি আছে হেন, কোথায় পাই,জনম তরে বিকাতে হবেআপনা!অমন দীন-নয়নে তুমিচেয়ো না!
ভেবেছি মনে ঘরের কোণেরহিব।
গোপন দুখ আপন বুকেবহিব!কিসের লাগি করিব আশা,বলিতে চাহি, নাহিক ভাষা,রয়েছে সাধ, না জানি তারসাধনা!অমন দীন-নয়নে তুমিচেয়ো না!
যে সুর তুমি ভরেছ তববাঁশিতেউহার সাথে আমি কি পারিগাহিতে?গাহিতে গেলে ভাঙ্গিয়া গানউছলি উঠে সকল প্রাণ,না মানে রোধ অতি অবোধরোদনা!অমন দীন-নয়নে তুমিচেয়ো না!
এসেছ তুমি গলায় মালাধরিয়া,নবীন বেশ, শোভন ভূষাপরিয়া।
হেথায় কোথা কনক থালা,কোথায় ফুল, কোথায় মালা,বাসর-সেবা করিবে কেবা,রচনা?অমন দীন-নয়নে তুমিচেয়ো না!
ভুলিয়া পথ এসেছ সখাএ ঘরে!অন্ধকারে মালা-বাদলকে করে!সন্ধ্যা হতে কঠিন ভুঁয়েএকাকী আমি রয়েছি শুয়ে,নিয়ে দীপ জীবন-নিশিযাপনা।অমন দীন-নয়নে আরচেয়ো না!
Comments
Loading comments…