সোনার বাঁধন
সোনার তরী
বন্দী হয়ে আছ তুমি সুমধুর স্নেহে,অয়ি গৃহলক্ষ্মি, এই করুণ-ক্রন্দনএই দুঃখ দৈন্যে ভরা মানবের গেহে;তাই দুটি বাহু পরে সুন্দর-বন্ধনসােনার কঙ্কণ দুটি বহিতেছ দেহেশুভ চিহ্ন, নিখিলের নয়ন-নন্দন।পুরুষেব দুই বাহু কিণাঙ্ক-কঠিনসংসার সংগ্রামে, সদা বন্ধনবিহীন;যুদ্ধ দ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজেবহ্ণিবাণ বজ্রসম সর্বত্র স্বাধীন।তুমি বদ্ধ মেহ প্রেম করুণার মাঝে,—শুধু শুভকর্ম্ম, শুধু সেবা নিশি দিন।তােমার বাহুতে তাই কে দিয়াছে টানি,দুইটি সােনার গণ্ডী, কাঁকন দু’খানি।
Comments
Loading comments…