হৃদয়-যমুনা

সোনার তরী

যদি ভরিয়া লইবে কুম্ভ, এস ওগো এস, মোরহৃদয়-নীরে!তলতল ছলছলকাঁদিবে গভীর জলওই দুটি সুকোমলচরণ ঘিরে।আজি বর্ষা গাঢ়তম;নিবিড় কুন্তল সমমেঘ নামিয়াছে মমদুইটি তীরে।ওই যে শবদ চিনি,নুপুর রিনিকিঝিনি,কে গো তুমি একাকিনীআসিছ ধীরে!যদি ভরিয়া লইবে কুন্ত, এস ওগো এস, মোরহৃদয়-নীরে!

যদি কলস ভাসায়ে জলে বসিয়া থাকিতে চাওআপনা ভুলে;হেথা শ্যাম দূর্ব্বাদল,নবনীল নভস্তল,বিকশিত বনস্থলবিকচ ফুলে।

দুটি কালো আঁখি দিয়ামন যাবে বাহিরিয়া,অঞ্চল খসিয়া গিয়াপড়িবে খুলে,চাহিয়া বঞ্জুল বনেকি জানি পড়িবে মনে,বসি কুঞ্জে তৃণাসনেশ্যামল কূলে।যদি কলস ভাসায়ে জলে বসিয়া থাকিতে চাওআপনা ভুলে!

যদি গাহন করিতে চাহ, এস নেমে এস, হেথাগহন-তলে!নীলাম্বরে কিবা কাজ,তীরে ফেলে এস আজ,ঢেকে দিবে সব লাজসুনীল জলে।সোহাগ-তরঙ্গরাশিঅঙ্গখানি দিবে গ্রাসি’,উচ্ছ্বসি পড়িবে আসি’ঊরসে গলে।ঘুরে ফিরে চারিপাশেকভু কাঁদে কভু হাসে,

কুলুকুলু কলভাষেকত কি ছলে!যদি গাহন করিতে চাহ, এস নেমে এস হেথাগহন-তলে!

যদি মরণ লভিতে চাও, এস তবে ঝাঁপ দাওসলিল মাঝে!স্নিগ্ধ, শান্ত, সুগভীর,নাহি তল, নাহি তীর,মৃত্যুসম নীল নীরস্থির বিরাজে!নাহি রাত্রি, দিনমান,আদি অন্ত পরিমাণ,সে অতলে গীত গানকিছু না বাজে।যাও সব যাও ভুলে,নিখিল বন্ধন খুলেফেলে দিয়ে এস কূলেসকল কাজে!যদি মরণ লভিতে চাও, এস তবে ঝাঁপ দাওসলিল মাঝে!

Comments

Loading comments…