গোলাপ গুচ্ছ
Translated from English by Satyendranath Dutta
তীর্থ-সলিল
সারাদিন আমি বেঁধেছি গোলাপগুচ্ছ করি’,এবে একে একে দলগুলি তা’রনিতেছি হরি’;দিতেছি ছড়ায়ে যে পথে আমারসে জন যায়,একবার সেকি চাহিবে না ফিরি’?চা’বে না? হায়!তবে পড়ে থাক্,— তবে পড়ে থাক্,—মরিয়া যা’বে?আমি ভেবেছিনু নয়নে তাহারপড়িয়া যা’বে।
হায়, কতকাল করিয়াছি শ্রমসাধিতে হাত,ফিরাতে কঠিন আঙুল বীণায়দিবস রাত;আজিকে আমার গাহিতে যতনজানি যে গান,সে কি শুনিবে না? হায় গো সেজনদিবে না কান?
যাক্ ছিঁড়ে তার, গান থেমে যাক্হৃদয় তলে;আহা যদি আজ সেজন আমায়গাহিতে বলে!
সারাটি জীবন শিখেছি শুধুইবাসিতে ভাল,এবার ভেবেছি সাধিয়া দেখিবজ্বলে কি আলো;মরম-কাহিনী শোনা’ব সে জনে,শুনিবে সে কি?দিবে সে কি মোরে স্বরগের সুখ?ভালই, দেখি।যে খুসী হারাক্ আমি ত’ বলি গোএমনি ধারা,—স্বর্গ যা’দের করতলে আসেধন্য তারা!রবার্ট ব্রাউনিং।
Comments
Loading comments…