চুম্বন
Translated from English by Satyendranath Dutta
তীর্থ-সলিল
প্রথমেতে কীটের চুম্বন!চুম’ মোরে,—যেন তুমি পার না বুঝিতেকোনো মতে,—কোন্ ভাবে আজি রজনীতে,—ফুল যা’রে বল তুমি,—এ মোর আনন—শতদল—গুটায়েছে পাপ্ড়িগুলি তা’র;চুম্বন-পরশ দাও সর্ব্বত্র তাহার!ফুটিব পরশ চিনি’ অমনি তখন!ভ্রমরের চুম্বন এবার!চুম’ মোরে,—যেন তুমি পশেছ অন্তরেহর্ষভরে,—একদিন দিবা দ্বিপ্রহরে;উড়াতে না পারে হায় সে দাবী ত’ আরমুকুল সাহস ক’রে;—সব পর হাত;তাই শেষে, শ্লথ-দল পুষ্প সম, নাথ!এ ফুলে পাড়াই ঘুম বাহুতে তোমার!
রবার্ট্ ব্রাউনিং।
Comments
Loading comments…