প্রেম নির্ম্মাল্য

Translated from Persian by Satyendranath Dutta

তীর্থরেণু

মধুর মদির মত্ততা এস, এস তুমি ভালবাসা,এস হৃদয়ের গ্লানি-বিমোচন, সকল দর্প-নাশা।ধন্বন্তরী তুমি আমাদের, তুমিই পাতঞ্জল,যোগের সূত্র শিখাও, কর গো নিরাময় নির্মল।

প্রেমের আবেশে পাহাড় টলেছে সাগর উঠেছে দুলে,প্রেমের মহিমা মর্ত্ত্য-মানুষে নিয়েছে স্বর্গে তুলে।যদি প্রেমময় ধন্য করেন মোরে চুম্বন দানে,উচ্ছসি’ হিয়া কঁদিবে ফাটিয়া মুরলি-ললিত-তানে।

Comments

Loading comments…