শুক্ল নিশীথে

Translated from Persian by Satyendranath Dutta

তীর্থরেণু

শুক্লা যামিনী প্রসন্ন হ’ললভিয়া তোমার জ্যোতি,দেহ-নিরুদ্ধ আত্মারে তাইদিল সে অব্যাহতি;ছিঁড়িল শিকল হ’ল সে উজলস্ফটিক মালার মত।প্রভু ভৃত্যের ভেদ ঘুচে গেল,ভুবন স্বপ্নহত!বন্দ্বী ভুলিল বন্ধন, রাজারাজ্য ভুলিল ঘুমেপুণ্য যামিনী সাম্য আনিলবিষম মর্ত্ত্য ভূমে।

Comments

Loading comments…