ফার্সী উদ্ভট
Translated from Persian by সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থ-সলিল
জিজ্ঞাসি’ বৃশ্চিকে ধীরে ধীরে,—শীতে কেন এসনা বাহিরে?বিছা বলে ‘গ্রীষ্মে বড় করেছি সুকাজ,—তা’ বাহির হ’ব আজ!’
★
জিজ্ঞাসিনু বুড়া-বিপত্নীকে,—কেন তুমি কর না ক’ নিকে?“বৃদ্ধার রূপ বড়ই ঠেকে ফিঁকে।”অর্থ আছে বালা-নারী লহ।“বৃদ্ধা যদি আমারি অসহ,বালা কেন চাইবে বুড়ায়? কহ!”
Comments
Loading comments…