প্রেমের বেদনা
Translated from Ancient Greek by সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta, Q7426956)
তীর্থ-সলিল
আবার ভালবাসা কাঁদায় মোরে,অমৃত এনেছে সে তিক্তে ভ’রে;দুখের নিধি মম পরাণ প্রিয়তম,বেঁধেছে সে আমায় ফুলের ডোরে,—বেঁধেছে সুচীময় ফুলের ডোরে।
এ কি গো ভালবাসা ঘটালে জ্বালা?পরালে গলে মোর কেমন মালা?ছিঁড়িতে নারি তায়, বহিতে প্রাণ যায়,করিবি কি বা হায় মুগুধা বালা,দোলায়ে দিল গলে কিসের মালা!
Comments
Loading comments…