দু’দিনের শিশু

Translated from English by সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta, Q7426956)

তীর্থ-সলিল

“আমি আজো নামহীন,বয়স দুইটি দিন।”—কি ব’লে ডাকিব মোরা তোরে?“আমি খুসী-টুস‍্টুসি,আমার নামটি খুসী।”—‘খুসী’! তুই খুসী থাক ওরে!আনন্দ-সুধার পাত্র,বয়স দু’দিন মাত্র,‘খুসী’ ব’লে আমি ডাকি তোরে;তুমি হাস চেয়ে চেয়ে,আমি কহি গান গেয়ে,—তোরে ঘিরি’ খুসী যেন ঝরে।

Comments

Loading comments…