প্রথম খণ্ড — ষষ্ঠ পরিচ্ছেদ

“যে ফুল ফুটিত সখি; গৃহ তরু শাখে,কেন রে পবনা, উড়ালি তাকে।”

“কণ্টকে গঠিল বিধি, মৃণাল অধমে।জলে তারে ডুবাইল, পড়িয়া মরমে॥”

“কণ্টকে গঠিল বিধি, মৃণাল অধমে।জলে তারে ডুবাইল পীড়িয়া মরমে॥রাজহংস দেখি এক নয়ন রঞ্জন।চরণে বেড়িয়া তারে করিল বন্ধন॥

“বলে হংসরাজ কোথা করিবে গমন।হৃদয় কমলে দিব তোমারে আসন।আসিয়। বসিল হংস, হৃদয় কমলে।কাঁপিল কণ্টক সহ মৃণালিনী জলে॥

“হেনকালে কাল মেঘ উদিল আকাশে।উড়িল মরালরাজ, মানস বিলাসে॥ভাঙ্গিল হৃদয়পদ্ম তার বেগভরে।ডুবিয়া অতল জলে মৃণালিনী মরে।”

“দেখিলাম সরোবরে, কাঁপিচে পবন ভরে,মৃণাল উপরে মৃণালিনী।”

Comments

Loading comments…